বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশ ডিআইজি রেজাউল করিমের

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

কামরুজ্জামান(নারায়ণগঞ্জ)ঃ
বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম। ১২ জানুয়ারি সোমবার নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে কনফারেন্স রুমে অনুষ্ঠিত বিশেষ অপরাধ সভায় এ নির্দেশ দেন। ডিআইজি রেজাউল করিম মল্লিক তার বক্তব্যের শুরুতে মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই আন্দোলনে শহীদদের প্রতিগভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং আহতদের জন্য দ্রæত সুস্থতা কামনা করেন।আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের ভূমিকা কেমন হবে উল্লেখ করে তিনি বলেন, পুলিশকে সততা, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সকল অফিসার ইনচার্জদের নির্দেশ প্রদান করেন। তিনি প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের প্রত্যাশার বিষয় উল্লেখ করে বলেন, ” ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদদ্ধ।
পরে তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে উপস্থিত হয়ে বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করেন এবং জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জগণ ও ফোর্সের সামষ্টিক সমস্যার কথা শুনেন। একই সাথে তিনি সেসব সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশ প্রদান করেন এবং কিছু বিষয় আইজিপিকে অবহিত করবেন বলে আশ্বস্ত করেন। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জেলার সকল পদমর্যাদার পুলিশ সদস্য এসময় উপস্থিত ছিলেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ