বেতাগীতে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতিকে সংবর্ধনা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃআসাদুজ্জামান,,বরগুনা

বরগুনার বেতাগী উপজেলার কালিকাবাড়ী জমির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জেলা বিএনপির সাবেক প্রথম যুগ্ম আহ্বায়ক এজেডএম সালেহ্ ফারুকের শুভাগমন উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে  সংবর্ধনা দেয়া হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বদরুন নেছার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক প্রধান শিক্ষক অশোক কুমার রায়, প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ গোলাম আহাদ, কাজিরাবাদ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব কামরুল আহসান সাদিদ, বেতাগী উপজেলা পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান, বেতাগী থানা বিএনপির সদস্য সচিব রিয়াদ খান প্রমূখ।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ

বিজ্ঞাপন