ব্রাহ্মণবাড়িয়ায় থ্রি হুইলার নিয়ন্ত্রণ হারিয়ে রোলারের সাথে সংঘর্ষ নিহত- ১ আহত-৪

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত থ্রি হুইলার অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা রোলার গাড়ির সাথে ধাক্কা লেগে রোমানা বেগম নামে এক নারী নিহত হয়েছে। নিহত রোমানা কসবা উপজেলার তেতুয়া গ্রামে বারু মিয়ার মেয়ে। এ ঘটনায় চালকসহ গুরুতর আহত হয়েছে আরো চারজন । গতকাল রোববার বেলা ১১টার দিকে কুমিল্লা- সিলেট মহাসড়কের সদর উপজেলার উড়শিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, সদর উপজেলার কাছাইট মুন্সীবাড়ির আবু সামা মুন্সীর ছেলে মো: তুহিন, কসবা উপজেলার আলীনগর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী হাসিনা বেগম, একই উপজেলার হালিমা, কুমিল্লার দেবিদ্বার উপজেলার পঙ্কজ চক্রবর্তী।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে কসবা উপজেলা থেকে একটি যাত্রীবাহি সিএনজি চালিত থ্রি হুইলার অটোরিকশা জেলা শহরের দিকে আসার পথে উড়শিউড়া এলাকা অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ফোরলেন সড়কের চলমান কাজে ব্যবহৃত রোলার গাড়ির সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে চালকসহ পাঁচজন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় রোমানা নামে একজন মারা যায়। সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের জানান, থ্রি হুইলার অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রোলার গাড়ির সাথে ধাক্কা লেগে একজন নিহত হয়েছে। চারজন চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ