ভারতে ২৪২ আরোহী নিয়ে লন্ডনগামী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা

ভারতে ২৪২ আরোহী নিয়ে লন্ডনগামী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা
ভারতে ২৪২ আরোহী নিয়ে লন্ডনগামী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের গুজরাটের আহমেদাবাদে ২৪২ জন আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে আহমেদাবাদের মেঘহানি নামক আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি’র।

প্রতিবেদনে বলা হয়, আহমেদাবাদের সরদার ভল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি বিধ্বস্ত হয়। এয়ার ইন্ডিয়ার এআই-১৭১ ফ্লাইটটি লন্ডনের গ্যাটউইকে যাচ্ছিলো।

প্রতিবেদনে আরও বলা হয়, আহমেদাবাদ বিমানবন্দরের কাছেই বিমানটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে ধূসর ধোঁয়ার ঘন কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে। বেশকয়েকটি অ্যাম্বুলেন্স এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। বিমানবন্দর এলাকা থেকে কিছু লোককে হাসপাতালে নিয়ে যেতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। ওই এলাকার দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।

কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ