এজাজ চৌধুরী(মঠবাড়িয়া)ঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় বিপুল পরিমাণ মাছের রেনু ও চারা পোনা পাচারকালে সাত জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। বরিবার (১০ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের প্রত্যেককে ১৭ দিনের বিনাশ্রম কারাদÐ দেওয়া হয়। আটককৃতরা হলো মো. রেজওয়ান (৩৮), মো. রেদওয়ান(২৮),মো. মুস্তাঈন (৩৫), মো. জাকির গাজী (৪১), মো. সিরাজ সরদার (৫৮),মো. তুহিন শেখ (২৬) , মো. পলাশ (৪০)। ভ্রাম্যমাণ আদালত ও কোস্ট গার্ড স‚ত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর রাঙ্গাবালী থেকে বাগেরহাটের রামপালগামী একটি নৌযান অনুসরণ করে নেছারাবাদ কোস্ট গার্ড টিমের অভিযানে রবিবার ভোর ৫ টায় উপজেলার বড়মাছুয়া ব্রিজ সংলগ্ন এলাকায় আটক করা হয়। প্রায় ১২.৫ মণ ওজনের ২ লক্ষ ৫০ হাজার পিস ফাইসা ও বাটা মাছের রেনু ও চারা পোনা জব্দ করা হয়। যার বাজার ম‚ল্য ৫ লাখ টাকা।
এ সময় সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথের ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় আটককৃতদের ১৭ দিনের বিনাশ্রম কারাদÐ দেন। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক উপস্থিত ছিলেন। নেছারাবাদ কোস্ট গার্ড পেটি অফিসার শামীম পারভেজ জানান, সাজাপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া জব্দকৃত ম‚ল্যবান রেনু পোনাগুলো জনসম্মুখে বলেশ্বর নদীতে অবমুক্ত করা হয়েছে।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ