মঠবাড়িয়ায় সাংবাদিকদের নামে রাজনৈতিক মামলা দিয়ে হয়রানি

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

এজাজ উদ্দিন:

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিভিন্ন সময় রাজনৈতিক মামলায় সাংবাদিকদের আসামি করে হয়রানি করে আসছে একটি চাঁদাবাজ চক্র। এতে সকল মহলে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।

সম্প্রতি উপজেলার ধানীসাফা ইউনিয়নের করিম আকন বাজারে বিএনপির অফিস ভাংচুর এর ঘটনায় মিজানুর রহমান নামে এক বিএনপির কর্মী বাদী হয়ে এজাহার নামীয় ৪২ জন আওয়ামী লীগের নেতা কর্মী ও অজ্ঞাত নামা আরও আসামি দিয়ে একটি মামলা দায়ের করেন উক্ত মামলায় পূর্ব শত্রুতার রেশ মেটাতে দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি এজাজ উদ্দিন চৌধুরী কে আসামি করা হয়।

সাংবাদিক কে মামলায় আসামি করার বিএনপির একটি মহল দুঃখ প্রকাশ করেন। এখানেই ক্ষ্যান্ত না থেকে ১৮ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ মঠবাড়িয়া থানায় পুনরায় একটি বিস্ফোরক মামলা দায়ের করা হয়, এ মামলায় বাদি হয় ১০ নং হলতা গুলিশাখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন অর রশিদ ,এখানে উল্লেখ করা হয়১১/০২/ ২০২৩ সালে বিএনপির একটি মিছিলে বিস্ফোরক ঘটানো হয়েছে। এ মামলায় সাংবাদিক মোস্তফা কামাল বুলেট ও নাসির উদ্দিন সহ ১০২ জন এজাহার নামীয় আওয়ামী লীগের নেতা-কর্মী ও আরও অজ্ঞাত ২০০ জন কে আসামি করে মামলা রুজু করা হয়। উল্লেখ এ মামলায় ১ নং স্বাক্ষী হিসেবে রয়েছেন উপজেলা বিএনপির আহবায়ক শামীম মিয়া মৃধা ও ২ নং স্বাাক্ষী হিসেবে রয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক বাদল,৩ নং স্বাক্ষী মৎস্যজীবিদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি তরিকুল ইসলাম মধু সহ মোট ২৮ জন, ইতিপূর্বে আরো দুটি মামলায় সাংবাদিক আবুল কালাম আজাদ ও ফারুক হোসেন কে ও আসামি করা হয়।

সাংবাদিকদের জড়িয়ে পুনরায় মামলা করায় রাজনৈতিক মহলে একটি চরম বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়েছে এবং উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রুহুল আমিন দুলাল তার ফেইসবুক স্টাটাসে ও মামলার প্রতি অনিহা প্রকাশ করে মতামত ব্যক্ত করেছেন, এছাড়া কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক এ আর মামুন খান তার ফেইসবুক পেইজে মামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ

বিজ্ঞাপন