এজাজ চৌধুরী (মঠবাড়িয়া) ঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি সফল মাদকবিরোধী অভিযানে তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত রাত আনুমানিক ৩ ঘটিকায় মঠবাড়িয়া আর্মি ক্যাম্পের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। মঠবাড়িয়া আর্মি ক্যাম্পের মেজর মোস্তফা কামালের নেতৃত্বে পরিচালিত অভিযানে আটককৃতরা হলেন,মোঃ রাকিব (২৪), আসাদ (২৬) ও নুর আলম।
অভিযান চলাকালে তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে,ইয়াবা ১১০ পিস, গাঁজা ২০ গ্রাম, রামদা ৩টি, রেঞ্জ ১টি, কাঁচি ৩টি, ফুয়েল পেপার, ওয়াকি-টকি সেট ১টি, গ্যাস লাইট ৩টি, স্মার্টফোন ৩টি, বাটন ফোন ২টি, জাতীয় পরিচয়পত্র ১টি এবং ২টি দা। #