ময়মনসিংহের তারাকান্দায় ১৪৪ ধারা জারি

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সুমন ভট্টাচার্য :
ময়মনসিংহের তারাকান্দা সদর এলাকায় রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
জানা যায়, বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদার এবং স্থানীয় সংসদ সদস্য মুফতি মুহাম্মুল্লাহর সমর্থকদের মধ্যে গত কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। উভয় পক্ষ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও বিক্ষোভ কর্মস‚চি ঘোষণা করায় এলাকায় অস্থিরতা সৃষ্টি হয়।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসনের ঘোষণায় বলা হয়েছে, ১৪৪ ধারা চলাকালে নির্ধারিত এলাকায় পাঁচজন বা তার অধিক ব্যক্তির সমাবেশ, মিছিল বা জমায়েত সম্প‚র্ণরূপে নিষিদ্ধ থাকবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ