ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, চালকের মৃত্যু

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা সদরের ভালুকজান বাজারে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ভেতরে থাকা ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছেন বাসের চালক জুলহাস মিয়া । মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জুলহাস মিয়ার বাড়ি ভালুকজান এলাকাতেই।
ফুলবাড়ীয়া ফায়ার স্টেশনের অতিরিক্ত ইন্সপেক্টর ইয়াসিন ইকবার জানান, রাত সোয়া ৩টার দিকে খবর পাই ভালুকজান বাজারের পেট্রল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লেগেছে। আমরা দ্রæত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। পরে বাসে তল্লাশি চালিয়ে এক ব্যক্তির সম্পূর্ণ পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করি এবং তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা বাসে আগুন দিয়েছে। নিহত ব্যক্তি বাসের চালক এবং তিনি তখন সিটে ঘুমাচ্ছিলেন। মরদেহটি এমনভাবে পুড়েছে যে, চেনা কঠিন হয়ে পড়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ