ময়মনসিংহে বিশ্ব যক্ষা দিবস পালিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সুমন ভট্টাচার্য :
Yes, We Can: End TB প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে বিশ্ব যক্ষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৩০ মার্চ) সকালে বর্ণাঢ্য র‍্যালি ও বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়। সকালে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, শিক্ষার্থী এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। যক্ষার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহŸান জানিয়ে র‍্যালিটি পরিচালক স্বাস্থ্য, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে অনুষ্ঠিত বৈজ্ঞানিক সেমিনারে যক্ষা রোগের বর্তমান পরিস্থিতি, প্রতিরোধ, চিকিৎসা এবং নির্মূলের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের পরিচালক (স্বাস্থ্য) প্রদীপ কুমার সাহা। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফয়সল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. দেবযানি সান্যাল (মেডিকেল অফিসার, বক্ষব্যাধি ক্লিনিক), ডা. মুহাম্মদ নাসির উদ্দীন (জুনিয়র কনসালটেন্ট, বক্ষব্যাধি ক্লিনিক), রিপন রায় (মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস) এবং ডা. মোহাম্মদ মোখলেছুর রহমান মানিক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেমিয়েন ফাউন্ডেশন বাংলাদেশের প্রজেক্ট ডিরেক্টর জোসনা আরা বেগম, ফিল্ড ডিরেক্টর তনময় কুমার দত্ত, ডিভিশনাল টিবি এক্সপার্ট ডা. ইয়াসির রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাবিবুর রহমান বাবুল।
বক্তারা বলেন, যক্ষা এখনও একটি মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা হলেও সচেতনতা বৃদ্ধি, সময়মতো রোগ শনাক্তকরণ এবং নিয়মিত চিকিৎসার মাধ্যমে এ রোগ সম্পূর্ণ নির্মূল করা সম্ভব। তারা আরও উলে­খ করেন, সরকারের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টাই যক্ষা নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। Yes, We Can: End TB প্রতিপাদ্য বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহŸান জানান বক্তারা। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজন করে সিভিল সার্জন অফিস, ময়মনসিংহ এবং ডেমিয়েন ফাউন্ডেশন বাংলাদেশ।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ