ময়মনসিংহে ৪৭তম বিসিএসের প্রস্তুতিমূলক সেমিনার

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সুমন ভট্টাচার্য(ময়মনসিংহ):

বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) সদস্য এ এস এম গোলাম হাফিজ বলেছেন, বিসিএস দেশের ভবিষ্যৎ নেতৃত্ব বাছাইয়ের অন্যতম পরীক্ষা। স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরীক্ষা গ্রহণের জন্য সবার আন্তরিক সহযোগিতা অপরিহার্য। বৃহস্পতিবার জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে অনুষ্ঠিত ৪৭তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট-২০২৪ উপলক্ষে প্রস্তুতিমূলক সেমিনারে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া, জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল ইসলাম ও সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম খান।বিপিএসসির আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক কামরুন্নাহার শেফার সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি এ এস এম গোলাম হাফিজ বলেন, প্রযুক্তির সহায়তায় জালিয়াতির নানা চেষ্টা প্রতিহত করতে হবে। মোবাইল, ইলেকট্রনিক ঘড়ি, অলংকারসহ নিষিদ্ধ সামগ্রী প্রবেশ রোধে নিয়মিত প্রচারণা চালাতে হবে। আসন বিন্যাস দৃশ্যমান স্থানে টানানো ও নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে ‘সাইলেন্ট এক্সপেল’ কার্যকর করার নির্দেশ দেন তিনি। সমাপনী বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, “পিএসসি’র পরীক্ষা এক বিশাল জাহাজের মতো, যার কান্ডারী আপনারা। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ময়মনসিংহ অঞ্চলে এ পরীক্ষা সম্পন্নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ