নিজস্ব প্রতিবেদক-
ময়মনসিংহ সদর উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রকল্প বাস্তবায়নকে ঘিরে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় ঠিকাদারদের অভিযোগ দায়িত্ব প্রাপ্ত সহকারী প্রকৌশলী হরাদন’দে দীর্ঘদিন ধরে ঘুষ, রাজনৈতিক প্রভাব ও সিন্ডিকেটের মাধ্যমে টেন্ডার বাণিজ্য ও বিল আটকে অর্থ আদায়ের সঙ্গে জড়িত।
অভিযোগ অনুযায়ী, দরপত্রে সুবিধা পেতে ঠিকাদারদের ৫ থেকে ৭ শতাংশ পর্যন্ত ঘুষ দিতে হয়। আবার প্রকল্প অনুমোদনের পর নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড প্রদানের সময় ১ থেকে ১.৫ শতাংশ অতিরিক্ত ঘুষ দাবি করা হয়। শুধু তাই নয়, কাজ শেষ হওয়ার পর বিল পরিশোধের ক্ষেত্রেও বাধা তৈরি করা হয়। এ সময় প্রায় ৩ শতাংশ ঘুষ না দিলে বিলের চেক মাসের পর মাস আটকে রাখা হয় বলে অভিযোগ ঠিকাদারদের। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ঠিকাদার বলেন, টেন্ডার কমিটি থেকে শুরু করে বিল পরিশোধ সব জায়গায়ই ঘুষ ছাড়া কোনো কাজ এগোয় না। রাজনৈতিক প্রভাব ও সিন্ডিকেটের কারণে আমরা বাধ্য হয়ে নিয়ম বহির্ভূত অর্থ দিতে হয়।
সূত্র জানায়, সা¤প্রতিক বছরগুলোতে সদর উপজেলায় জনস্বাস্থ্যের উন্নয়ন ও মেরামতের নামে কোটি কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হয়েছে। কিন্তু নিম্নমানের কাজ, অনিয়ম ও দুর্নীতির কারণে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
অভিযোগ অস্বীকার করে সহকারী প্রকৌশলী হরাদন’দে বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক। আমি নিয়ম মেনে কাজ করছি এবং কোনো অন্যায় করিনি। আমি কারও ভয় করি না। তবে স্থানীয় মহলে প্রশ্ন উঠেছে দীর্ঘদিন ধরে একই পদে থেকে একের পর এক অভিযোগের পরও কেনো তাঁর বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি? তাহলে কি রাজনৈতিক আশীর্বাদপ্রাপ্ত বলেই কি হরাদন’দে বহাল তবিয়তে রয়েছেন এমন মন্তব্য অভিজ্ঞজনদের। #
- দৈনিক আমাদের কণ্ঠ: অন্যান্য সংবাদ, অপরাধ সংবাদ, জাতীয় সংবাদ, দুর্নীতি সংবাদ, প্রকাশিত সংবাদ, প্রশাসনিক সংবাদ, সংবাদ শিরোনাম