সুমন ভট্টাচার্য :
ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় মাসব্যাপী জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। হাম-রুবেলা প্রাদুর্ভাব মোকাবেলায় সরকারি নির্দেশনা অনুযায়ী এ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। কর্মসূচির আওতায় শুক্র ও শনিবার এবং সরকারি ছুটির দিন ব্যতীত সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডের নির্ধারিত ইপিআই কেন্দ্রগুলোতে ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে টিকা প্রদান করা হবে।
উদ্বোধনী বক্তব্যে প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন অভিভাবকদের উদ্দেশ্যে নির্ধারিত বয়সসীমার সকল শিশুকে টিকা দেওয়ার আহŸান জানান এবং হাম-রুবেলা প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডাঃ প্রদীপ কুমার সাহা, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ-এর প্রতিনিধিগণ। সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে সকল শিশুকে টিকার আওতায় আনতে ব্যাপক প্রচারণা ও তদারকি কার্যক্রম চালানো হবে। অভিভাবকদের নিকটস্থ টিকাকেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা গ্রহণ নিশ্চিত করার আহŸান জানানো হয়েছে।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ