মহাঅষ্টমীতে কুমারী পূজা আজ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদক:
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপ‚জার অষ্টমী আজ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অগ্নি, বায়ু, বস্ত্র, পুষ্প ও মাল্য-এই পাঁচ নৈবেদ্যে প‚জিত হবেন দেবীদুর্গা।
মহাঅষ্টমীর মূল আকর্ষণ হলো কুমারী পূজা। রাজধানীর রামকৃষ্ণ মিশন ও মঠে প্রতি বছরই আড়ম্বরপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে কুমারী প‚জা উদযাপন করেন হাজারো সনাতন ধর্মাবলম্বী।
রামকৃষ্ণ মিশন স‚ত্রে জানা গেছে, আজ বেলা ১১টায় এ বছরের কুমারী প‚জা হবে এবং শেষ হবে দুপুর ১টায়।
এর আগে, মহাঅষ্টমী পূজা শুরু হয় সকাল ৬টা ১০ মিনিটে। আজ পুষ্পাঞ্জলি হবে সকাল সাড়ে ১০টায় এবং মধ্যাহ্ন প্রসাদ দুপুর ১২টায়। আর মহাঅষ্টমী উপলক্ষে সন্ধিপূজা হবে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে এবং সমাপন সন্ধ্যা ৭টা ১ মিনিটে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ