মোঃ আসাদুজ্জামান :
শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে বরগুনায় ৪০ প্রহর ব্যাপী গুরুনাম সংকীর্তন উপলক্ষে মা, বাবার প্রতি সন্তানের ভক্তি ও সমাজের নানা অনাচার দ‚র করার জন্য মাতৃ-পিতৃ প‚জা অনুষ্ঠিত হয়েছে এবং মঙ্গল শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষনি করেছে। রবিবার বেলা ১১টায় বরগুনা সার্বজনীন অখড়াবাড়ীতে ৫০জন সন্তান তার মা ও বাবাকে প‚জা করেছে। মাদক ও মোবাইল আশক্ত থেকে মুক্ত থাকার জন্য এবং সমাজের বিভিন্ন অনাচার ও পরিবারিক সুশিক্ষায় গঠন করার জন্য মাতা পিতার প্রতি সন্তানের মমত্ব অক্ষুন্ন বজায় থাকার জন্য বরগুনায় এই মাতৃপিতৃ প‚জা অনুষ্ঠিত হয়েছে। এর আগে ৬০তম শুরুনাম সংকীর্তন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষনি করেছে। আথড়াবাড়ী থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রায় বাদ্যযন্ত্র নিয়ে সবাই গুরুনাম সংকীর্তন করতে থাকেন। এরপর শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে ৫দিন ব্যাপী ৪০ প্রহর গুরুনাম সংকীর্তন শুরু হবে। কীর্তন উপলক্ষে শতশত সনাতন ধর্মপ্রান মানুষ গুরুনাম সংকীর্তন শ্রবন করবেন এবং প্রসাদ গ্রহন করবেন।বরগুনায় অবধ‚ত সংঘের আয়োজনে এই প‚জা ও গুরুনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে। বরগুনা অবধ‚ত সংঘের সাধারন সম্পাদক বিজন দাস জানান, মাদক ও সমাজের অনাচার দ‚র করা জন্য এবং বাবা, মা ও পরিবারের প্রতি মমত্ব বোধ সুশৃঙ্খল জীবন গঠনের জন্য বরগুনায় প্রথম এই মাতৃপিতৃ প‚জার আয়োজন করা হয়েছে। সংঘের সভাপতি দীপক কর্মকার জানান, গুরুনাম সংকীর্তন সাতদিন ব্যাপী চলমান থাকবে। এই কীর্তনে সনাতন ধর্মের শতশত ধর্মপ্রান মানুষ অংশ গ্রহন করবেন। বরগুনা জেলা ও দ‚রদ‚রন্ত থেকে ভক্তবৃন্দ এসে আত্মাসুদ্ধি করার জন্য গুরুনাম সংকীর্তন শ্রবন করবেন এবং মহাপ্রসাদ গ্রহন করবেন। আগামী ২৫এপ্রিল শনিবার মহাপ্রসাদ বিতরনের মধ্যে দিয়ে শেষ হবে এই গুরুনাম সংকীর্তন।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ