রোকনুজ্জামান রুবেল (মিঠাপুকুর)
রংপুরের মিঠাপুকুরে প্রান্তিক ও অতি দরিদ্র পরিবারগুলোর জীবনমান উন্নয়ন এবং শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, মিঠাপুকুর এরিয়া প্রোগ্রামের উদ্যোগে অতি দরিদ্র পরিবারকে শর্তসাপেক্ষে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সহায়তার অর্থ তুলে দেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মিঠাপুকুর এপি ম্যানেজার সুজিত কস্তা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর এপিসিও-এর সিনিয়র ম্যানেজার উত্তম দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোফাজুর রহমান শাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ ফারজানা আফরোজ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এইচ এম মাহাবুবুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই আর্থিক সহায়তা কোনো অনুদান নয়, বরং একটি পরিবারের ঘুরে দাঁড়ানোর পুঁজি। এই অর্থ পরিকল্পিতভাবে ক্ষুদ্র ব্যবসা বা আয়বর্ধক কাজে ব্যবহার করে পরিবারের স্বচ্ছলতা নিশ্চিত করতে হবে। বক্তারা শর্ত হিসেবে শিশুদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো এবং বাল্যবিবাহ রোধের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ