মুক্তাগাছায় ট্রাকচাপায় নিহত-৩ আহত-৫

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের মুক্তাগাছায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আকস্মিক এ দুর্ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। সোমবার (৪ মে) বেলা ১২টার দিকে মুক্তাগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অটোরিকশা সড়কে চলার সময় বিপরীত দিক থেকে আসা দ্রæতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই ট্রাকটি অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। একজনের বাড়ি জামালপুর বলে জানান পুলিশ। বাকিদের পরিচয় এখনো মেলেনি। দুর্ঘটনায় আহতদের স্থানীয়রা দ্রæত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ