বিনোদন ডেস্কঃ
বলিউডে এখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে সদ্য মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘সাইয়ারা’। বলিউডে পা রাখা নবাগত আহান পান্ডে ও অনীত পাড্ডাকে নিয়ে মোহিত সুরি পরিচালিত এই রোম্যান্টিক ঘরানার ছবি দর্শকদের মন ছুঁয়ে গেছে। এক গভীর প্রেমের গল্প নিয়ে নির্মিত সিনেমাটি বাংলাদেশের সিনেমাপ্রেমীদেরও মন জয় করেছে, মুখে মুখে ভালোবাসার মানুষটিকে আখ্যা দেওয়া হচ্ছে ‘সাইয়ারা’ বলে।
এদিকে ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও পরিচালক আদনান আল রাজীবের প্রেম যেন এখনও ভক্তদের হৃদয়ে! দীর্ঘ ১৩ বছরের প্রেমের সম্পর্ককে চলতি বছরের ফেব্রুয়ারিতে পরিণয়ে নিয়ে আসেন তারা, বিয়ে করে এখন সুখী দাম্পত্য তাদের।
মেহজাবীন-রাজীবের বিয়ের দিনটি যেমন ছিল তাদের কাছে স্মরণীয়, তেমনি ভক্তদের কাছেও ছিল আবেগের। তাদের দৃষ্টিনন্দন সাজ, আবেগঘন মুহ‚র্তগুলো সে সময় বেশ আলোচনায় আসে, ভক্তরা তাদের প্রেমকে দেখেন এক অনন্য ভালোবাসার বন্ধনে। এরই মধ্যে তাদের একসঙ্গে থাকার কিছু মুহ‚র্ত ফের আলোচনায়।
এবার মেহজাবীন-রাজীবকে নিয়ে বলিউডের আলোচিত সিনেমা ‘সাইয়ারা’র প্রেমের সঙ্গে তুলনা করে একটি ভিডিও তৈরি করেছেন এক ভক্ত। তাতে দেখা যায়, এই জুটির সব আবেগঘন-প্রেমময় মুহুর্ত, যার অধিকাংশ তাদের বিয়ের দিনের। ক্যাপশনে লেখা হয়েছে, ‘মেহজাবীন তার সাইয়ারার সঙ্গে’- যেখানে ‘সাইয়ারা’ শব্দ দিয়ে রাজীবকে বোঝানো হয়েছে।
আর এই পোস্ট ও ভিডিও নজরেও আসে মেহজাবীনের। শেয়ার দিলেন নিজের টাইমলাইনে! বুঝতে বাকি নেই, বিষয়টি নিয়ে ব্যাপক উচ্ছ্বসিত এই অভিনেত্রী। তাই তো ক্যাপশনে লিখেছেন, অডড! ঘুরে বেড়াচ্ছেন মেহজাবীন-রাজীব জুটি। পাশাপাশি দুজনের সফল ক্যারিয়ারের নানা খবরও সামনে এসেছে। বলা বাহুল্য, রিল লাইফের মতোই তাদের রিয়েল লাইফও মধুর ও আনন্দঘন।