মৌলভীবাজারে সাধারণ ছাত্র-জনতার প্রতিবাদ ও মানববন্ধন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মৌলভীবাজার প্রতিনিধি :

দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে দেশের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক কথা বার্তা ও অন্তর্বতী সরকারের উপদেষ্টাগনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারসহ বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে মিথ্যা প্রপাগ্রান্ডা ছড়ানোর প্রতিবাদে মৌলভীবাজার সদর উপজেলায় বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম নাদিমের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) সকালে মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর বাজারে সাধারণ ছাত্র জনতা ব্যানারে-এ প্রতিবাদ ও মানববন্ধনে বক্তব্য রাখেন- সাধারণত ছাত্র জনতার যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান, শাহিন আহমদ, মৌলভীবাজার সরকারী কলেজের ছাত্র তৌফিক মিয়া, জিহান আহমদ, সজ্জাদ আহমেদ প্রমুখ। বক্তারা বলেন- মৌলভীবাজার সদর উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম নাদিম সব সময় স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পক্ষে সক্রিয় ভুমিকা রাখে।

বর্তমানে দেশের বাহিরে থেকে সামাজিক মাধ্যমে দেশ বিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ