যুবদল নেতা কাকনের ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে পলাশবাড়ীতে সমাবেশ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আবু জাফর মন্ডল ঃ
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা যুবদলের সদস্য ও যুবনেতা কাকন মিয়ার ওপর সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় তাকে নির্মমভাবে আহত করার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে গাইবান্ধা জেলা যুবদল–এর উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ ফেব্রুয়ারি বুধবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গাইবান্ধা জেলা কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু–র সঞ্চালনায় এসময় , জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, পূর্ব পরিকল্পিত এই বর্বর সশস্ত্র হামলা গণতান্ত্রিক রাজনীতি ও যুবদলের নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার অপচেষ্টা মাত্র। সমাবেশে তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ