নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখার আংশিক কমিি টবিলুপ্তির দাবি জানিয়েছেন ওই শাখার প্রকৃত ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীরা। এ নিয়ে মালয়েশিয়া যুবদলের পক্ষ থেকে ঢাকায় সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ ২৬ ফেব্রæয়ারি জাতীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়,গত ১৫ ফেব্রæয়ারি গভীর রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়। যেখানে বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট স্বৈরাচারের আমলে সংগঠনের সকল সাংগঠনিক কার্যক্রম দলের নির্দেশনা মোতাবেক চলমান রাখা প্রকৃত নেতাকর্মীরাই কমিটির ছোঁয়া থেকে বঞ্চিত হয়েছে। সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতার সাথে যুবদলের নেতাকর্মীরা ২০২৪ সালের মত ভয়াবহতার সময়ও রেমিট্যান্স শাটডাউনের মত কর্মসূচি সফল করে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের পতনের পথ ত্বরান্বিত করার নির্ভীক যুবদলের ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের বাদ রেখে এই আংশিক কমিটি করা হয়েছে যেটা সম্পূর্ণরুপে অনাকাঙ্খিত ও দুঃখজনক। তারা আরো উল্লেখ করেন যে, বিগত ১/১১ থেকে শুরু করে ২০২৪ এর জুলাই-আগস্ট আন্দোলন ও রেমিট্যান্স শাটডাউনের মত বিপদজনক কর্মসূচি গ্রহণ ও সেগুলো বাস্তবায়ন করা সম্মুখ যোদ্ধাদের সম্পূর্ণরুপে বাদ রেখে এই আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সুতরাং বহু চড়াই-উৎরাই পেরিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক গঠিত সরকারকে তথা বিএনপি চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা পালন করতে প্রতিশ্রæতিবদ্ধ যুবদলের নেতাকর্মীদের একই প্ল¬্যাটফর্মে হাজির করার স্বার্থে সকল বিষয়াদি বিবেচনায় রেখে উক্ত আংশিক কমিটি বিলুপ্ত করে প্রকৃত যুবদলের ত্যাগী নেতাকর্মীদের সম্মতিক্রমে ভোটের মাধ্যমে একটি সুন্দর সুশৃঙ্খল যুবদল উপহার দেওয়ার জন্য বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, যুবদলের বিপ্ল¬বী সভাপতি মোঃ আব্দুল মোনায়েম মুন্না ও যুবদলের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়নসহ সংশি¬ষ্ট সকলের সুদৃষ্টি কামনা করছেন।
- দৈনিক আমাদের কণ্ঠ: জাতীয় সংবাদ, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম