রংপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

হারুন-অর-রশিদ বাবু(রংপুর):
রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৯টা ৫০ মিনিটে ডিবির একটি চৌকস টিম রংপুর জেলার গঙ্গাচড়া মডেল থানাধীন ৫ নম্বর ল²ীটারী ইউনিয়নের পূর্ব ইচলি মৌজায় কালীগঞ্জ-রংপুরগামী পাকা সড়কে চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে।
এ সময় স্থানীয় মো. আরিফের হার্ডওয়্যার দোকানের সামনে একটি ব্যাটারিচালিত অটো রিকশাকে থামিয়ে তল্লাশি চালানো হলে অটো চালক হঠাৎ পালানোর চেষ্টা করে। পরে ডিবি সদস্যদের সঙ্গে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম আতাউর রহমান (২২)। তিনি লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার বনচুকি এলাকার মো. আপিল উদ্দীনের ছেলে। তল্লাশিকালে তার হেফাজত থেকে একটি সাদা রঙের বাজারের প্লাস্টিকের ব্যাগে বিশেষ কায়দায় মোড়ানো দুইটি স্বচ্ছ পলিথিনে রাখা ২ কেজি শুষ্ক গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রতি কেজি ১০ হাজার টাকা হিসেবে মোট ২০ হাজার টাকা। এছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত একটি পুরাতন বাটন মোবাইল ফোন এবং একটি রেজিস্ট্রেশন বিহীন লাল-কালো রঙের ব্যাটারিচালিত অটো রিকশা (আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা) জব্দ করা হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ