হারুন-অর-রশিদ বাবু, রংপুর:
কখনো সেনা, নৌ, বিমানবাহিনী ও র্যাবের উচ্চ পদস্থ কর্মকর্তা। কখনো সুরেলা কন্ঠের সুন্দর নারী সেনা সদস্য, কখনো গাম্ভীর্যপুর্ণ পুরুষ। কখনো কর্নেল, মেজর, সিওসহ প্রশাসনের বিভিন্ন কর্তাব্যক্তি পরিচয় দিয়ে দেশের বিভিন্ন স্থানে, নানান পেশাজীবি মানুষকে বøাকমেইল করে অর্থ হাতিয়ে নেয়াই ছিল যার একমাত্র লক্ষ। অবশেষে র্যাবের হাতে ধরা খেলেন প্রতারক। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ১;৩০টার দিকে রংপুর র্যাব-১৩ এর একটি আভিযানিক দল প্রতারক নাজমুল হাসান জীম (২৪) কে তার বাড়ির টয়লেটের ছাদ থেকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত আসামি মোঃ নাজমুল হাসান ওরফে জিম (২৪), পিতা মোঃ সাজ্জাদ হোসেন ওরফে জাহিদুল ইসলাম, সাং- অভিরাম (নামা দোলা), থানা- পীরগাছা, জেলা- রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়। নাজমুল হাসান জিম দেউতি বাজারের আলু ব্যবসায়ী শফিকুলের ভাতিজা।
স্থানীয়রা জানান, গত ৬ /৭ মাস পুর্বে উপজেলার পাওটানা এলাকায় প্রতারণা করতে গিয়ে স্থানীয়দের হাতে গণধোলাইর শিকার হন নাজমুল হাসান জিম। এর আগে রংপুর মহানগরীর তাজহাট এলাকায় প্রতারণার সময় ধরা পরেন সে।
- দৈনিক আমাদের কণ্ঠ: অপরাধ সংবাদ, দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ