রংপুরে ৩০ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

হারুন-অর-রশিদ বাবু(রংপুর) :

রংপুরের পীরগাছায় তিস্তা নদীর ভাঙনে ঘরবাড়ি হারানো ৩০ পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে। এদের প্রতিটি পরিবারকে ১ বান্ডিল ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা করে দেওয়া হয়।
মঙ্গলবার (১২ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে এসব ত্রাণ সামগ্রী ও অর্থ বিতরণ করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ছাওলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, ইউপি সদস্য আব্দুল আখের ও মশিয়ার রহমান প্রমুখ। #

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ