রংপুর-৪ আসনে মনোনয়ন জমা দিলেন জাতীয় পার্টির- মাহবুবার রহমান

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

হারুন-অর-রশিদ বাবু (রংপুর):
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা -কাউনিয়া) আসনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গলের প্রার্থী হিসেবে সাবেক পীরগাছা উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ মো.মাহবুবার রহমান মনোনয়ন জমা দিয়েছেন। রবিবার (২৮ ডিসেম্বর) পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ বসাক এবং উপজেলা নির্বাচন অফিসার মোঃ রেজাউল ইসলাম এর নিকট মনোনয়ন জমা দেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান।
এসময় তার সাথে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সরকার, পীরগাছা সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রঞ্জু হাজী, ছাওলা ইউনিয়ন সভাপতি শামছুদ্দোহা চঞ্চল এবং উপজেলা জাপা নেতা শাহ মো. রঞ্জু উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. দুলাল মিয়া, সদর ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক লুৎফর রহমান, যুবনেতা সিরাজুল ইসলাম, সুলতান আহমেদ মেম্বার, পারুল ইউনিয়ন জাপা নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আব্দুল রাজ্জাক মেম্বার, কল্যানী ইউনিয়ন জাপা নেতা আব্দুস সাত্তার, জয়নাল হাজারী, জিহাদুল ইসলাম, মতিয়ার ম্যানেজার, গোলজার হোসেন, এছাড়াও পীরগাছা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ