তানভীর খানঃ
রাজধানীর উত্তর ও দক্ষিণ দুই সিটি কর্পোরেশন এলাকায়ই আজ থেকে শুরুহয়েছে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান ক্যাম্পেইন ২০২৬। ডিএনসিসির ১০টি অঞ্চলে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ৫৯৯টি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। ১২ এপ্রিল থেকে শুরুহওয়া এই ক্যাম্পেইন চলবে আগামী ১১ মে পর্যন্ত। এ সময়ের মধ্যে প্রায় ৫ লাখ শিশুকে টিকা প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আজ সকালে রাজধানীর কড়াইল এলাকায় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রতিটি শিশুকে হাম-রুবেলা প্রতিরোধী টিকা দেওয়া অত্যন্ত জরুরি। তিনি আরও জানান, পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলা ও সিটি কর্পোরেশনে এই কার্যক্রম স¤প্রসারণ করা হচ্ছে এবং শিগগিরই সারাদেশে টিকাদান কার্যক্রম শুরুহবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান। তিনি বলেন, নগরবাসীর স্বাস্থ্যসেবা উন্নয়নে ডিএনসিসি কোভিড হাসপাতালকে একটি পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। অনুষ্ঠানে ডিএনসিসির পক্ষ থেকে সকল অভিভাবকের প্রতি আহŸান জানানো হয়েছে, তারা যেন তাদের ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের নির্ধারিত কেন্দ্রে নিয়ে এসে টিকা প্রদান নিশ্চিত করেন।
অপরদিকে আজ রোববার সকালে রাজধানীর নগর ভবন অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেনটেটিভ এমানুয়েল আব্রিউক্স এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেপুটি রিপ্রেজেনটেটিভ ড. রাজেশ নারোয়ালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই ক্যাম্পেইনের আওতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় মোট ৪ লক্ষ ২ হাজার ৪৫৬ জন শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ জন্য ৫৪০টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। যার মধ্যে ৯০টি স্থায়ী এবং ৪৫০টি অস্থায়ী কেন্দ্র। আগামী ১১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের এই টিকা প্রদান করা হবে।
এ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ সম্ভব। তিনি জানান, দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় ইতোমধ্যে এই কর্মসূচি শুরু হয়েছে এবং আজ থেকে ঢাকা দক্ষিণসহ চারটি সিটি কর্পোরেশনে একযোগে তা চালু হলো। তিনি মহাখালী সংক্রামক রোগ হাসপাতালে আইসিইউ ইউনিট চালুর বিষয়টি উল্লেখ করে এ ক্ষেত্রে ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহŸান জানান।
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, হামের প্রকোপ বৃদ্ধি উদ্বেগজনক এবং সরকার এই কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি গণমাধ্যমকে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার আহŸান জানান। সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে সবাইকে একযোগে কাজ করতে হবে এবং তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রশাসক ও প্রতিমন্ত্রী খিলগাঁও নগর মাতৃসদন কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন এবং পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন।
- দৈনিক আমাদের কণ্ঠ: জাতীয় সংবাদ, দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ