জাহেদ হাসান(কক্সবাজার) :
রামুর খুনিয়াপালংয়ের তুলাবাগানে ইয়াবাসহ ৩ জন মাদক পাচারকারীকে আটক করেছে রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশ। এসময় ইয়াবার মূল মালিক হামিদা আক্তার নামক এক নারী পালিয়ে যায়। রবিবার ৩০ নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে রামু ক্রসিং হাইওয়ে থানার এএসআই (নিঃ) নুর মোহাম্মদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন,গাজীপুর সদরের রাহাপাড়ার মোহাম্মদ ছামেদ আলীর ছেলে মোঃ শাকিল খা,রামুর দক্ষিণ মিঠাছড়ির ৬ নং ওয়ার্ডের সমিতিপাড়ার নুরুল আমিনের ছেলে ওমর ফারুক, একই এলাকার মোঃ হাসানের ছেলে মোঃ শাহজাহান ও পলাতক আসামী খুনিয়াপালং ৫ নং ওয়ার্ডের কম্বোনিয়া এলাকার মৃত মোঃ আলমের স্ত্রী হামিদা আক্তার।
রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দীন জানান,হাইওয়ে পুলিশের নিয়মিত তলাশি চলাকালে কক্সবাজার মুখী লাল রঙের SAMSUNG A05 মোটরসাইকেল (রেজিঃ কক্সবাজার-ল-১২-৫৪৭৯) তুলাবাগান আসলে গাড়িটি থামিয়ে
তলাশি চালানো হয়।মোটরসাইকেলের আরোহী শাকিলের কাঁধের নীল ব্যাগ থেকে কস্টেপে মোড়ানো দুই বান্ডেলে ১০টি পলিজিপার প্যাকেটে মোট ১,৮৩৫ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ১৫০ গ্রাম, মূল্য ৫ লাখ ৫০ হাজার ৫০০ টাকা) উদ্ধার করা হয়। এ সময় ব্যাগটি, মোটরসাইকেলটি এবং একটি ঝঅগঝটঘএ অ০৫ মোবাইলও জব্দ করা হয়।
তিনি আরও জানান,অভিযানে থাকা এসআই (নিঃ) খোকন চন্দ্র দাশসহ স্বাক্ষীদের উপস্থিতিতে ইয়াবা জব্দের পর আসামিরা জানায়,পলাতক মহিলা সহযোগী হামিদা আক্তারের (৩৫) কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে তারা গাজীপুরে নেওয়ার উদ্দেশ্যে পরিবহন করছিল। ঘটনাস্থলেই তিনজনকে গ্রেফতার করা হয় এবং পলাতক আসামির বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।