রামুতে বন্য হাতির আক্রমণে সমাজ কমিটির সভাপতি নিহত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

কক্সবাজার প্রতিনিধি:

ককক্সবাজারের রামুর রাজারকুলে বন্য হাতির আক্রমণে আব্দুল হক (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ (১৪ ডিসেম্বর)শনিবার ভোর সাড়ে ৪টার দিকে রাজারকুল ইউনিয়নের পাঞ্জেগানা সোনাইছড়ি সড়কের চিকন ছড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হক একই ইউনিয়নের ঢালারমুখ গ্রামের মো. হোসেন প্রকাশ মাদুর ছেলে।নিহত আব্দুল হক ঢালারমুখ নয়াপাড়া সমাজ কমিটির সভাপতি।

নিহতের ছেলে রিফাত হোসেন জানান,বাবা ভোরে বাসা থেকে বের হয়ে সোনাইছড়িতে ধান আনতে যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন। হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বাবার মৃত্যু হয়।

রাজারকুল ইউনিয়নের চেয়ারম্যান মুফিজুর রহমান ঘটনার সত‍্যতা স্বীকার করে জানান,আমি খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যাই। কয়েকদিন ধরে ওই এলাকায় মানুষ বন্য হাতির আতংকে নিরাপত্তাহীনতায় রয়েছে।বন থেকে লোকালয়ে আসা হাতি ঘর-বাড়ির ক্ষতি করছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধরী জানান,পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ