রায়গঞ্জে কোরবানির গোস্ত নিয়ে বিএনপিকে ঘিরে সংবাদ প্রকাশ প্রতিবাদে সংবাদ সম্মেলন

রায়গঞ্জে কোরবানির গোস্ত নিয়ে বিএনপিকে ঘিরে সংবাদ প্রকাশ প্রতিবাদে সংবাদ সম্মেলন
রায়গঞ্জে কোরবানির গোস্ত নিয়ে বিএনপিকে ঘিরে সংবাদ প্রকাশ প্রতিবাদে সংবাদ সম্মেলন
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

রেজাউল করিম খান, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে কোরবানির গোস্ত নিয়ে বিএনপিকে ঘিরে সংবাদ প্রকাশ প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। গতকাল বুধবার  সন্ধ্যায় উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মিত্র তেঘরী নতুন বাজারে এ সংবাদ সম্মেলন করেন পাঙ্গাসী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে বিএনপির নেতা রোকন উদ্দিনের সঞ্চালনায় লিখিত বক্তব্য পাঠ করেন, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি প্রবীন রাজনীতিবিদ মতিয়ার রহমান ফকির।

লিখিত বক্তব্যে তিনি জানান, সম্প্রতি কোরবানির ঈদের গোসত বিতরণকে কেন্দ্র করে সমাজের কিছু সাধারণ মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে। এ ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে কিছু দুষ্কৃতিকারীরা গণমাধ্যম কর্মীদের মিথ্যা ও ভিত্তিহীন তথ্য সরবরাহ করেছে। যা গত (১৫ জুন) সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক কলম সৈনিক পত্রিকায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশ হয়। সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। উল্লেখিত প্রকাশিত সংবাদে উপজেলা কৃষক দলের সহ-সভাপতি, নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহাদত হোসেন ও বিএনপি নেতা শামসুল শেখকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় পতিপন্ন করার অপচেষ্টা চালানো হয়। প্রকৃত পক্ষে এ ধরনের ঘটনার সাথে তারা জরিত নয়। তিনি এ মিথ্যা তথ্য সরবারকারীদের বিরুদ্ধে প্রশাসনের নিকট আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন, পাঙ্গাসী ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি নাসির উদ্দিন, ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম খান, রায়গঞ্জ উপজেলা যুব দলের সভাপতি আব্দুর রাজ্জাক, পাঙ্গাসী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীন মাহমুদ, পাঙ্গাসী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক শাকিল সরকারসহ স্থানীয় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ