আক্তারুল ইসলাম ঃ
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার বীর মুক্তিযোদ্ধা মো: নুর ইসলাম আর নেই। আজ ১২ জানুয়ারী রাত ৩ টার দিকে বার্ধক্য জনিত কারণে তিনি তার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে….রাজিউন)।
জেলা প্রশাসনের নির্দেশক্রমে তালা উপজেলা প্রশাসন এর সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান ও পাটকেলঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম লুৎফর রহমান ,দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হামিদ,তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুসলেমউদ্দীন মফিজসহ মুক্তি যোদ্ধাগন ,আত্মীয়স্বজন ও গ্রামবাসীদের উপস্থিতিতে পুলিশের চৌকস দল বীর মুক্তিযোদ্ধা নুর ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ