‎রিকাবী চকচকা মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগে সভাপতি ও প্রিন্সিপালের বিরুদ্ধে মানববন্ধন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

শাহ্ আলম মন্ডল, বিরামপুর, দিনাজপুর:
দিনাজপুরের হাকিমপুর উপজেলার রিকাবী চকচকা আলিম মাদ্রাসায় চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠেছে। নিজ প্রতিষ্ঠানে পরীক্ষা না নিয়ে অন্যত্র পরীক্ষা গ্রহণের উদ্যোগ নেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় গ্রামবাসীরা।
‎বুধবার (১২ নভেম্বর) বিকেলে রিকাবী চকচকা আলিম মাদ্রাসা গেটসংলগ্ন সড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গ্রামবাসী, শিক্ষার্থী, অভিভাবক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে গ্রামবাসী গোলাম রাব্বানী মিলন অভিযোগ করে বলেন, রিকাবী চকচকা আলিম মাদ্রাসার সভাপতি আব্দুল রাজ্জাক ও প্রিন্সিপাল ইদ্রিস আলী নিয়োগ বাণিজ্যের মাধ্যমে যোগ্য প্রার্থী বঞ্চিত করার ষড়যন্ত্র করছেন। নিজ প্রতিষ্ঠানে পরীক্ষা না নিয়ে অন্যত্র নেওয়ার মাধ্যমে স্বজনপ্রীতি ও অনিয়মের সুযোগ তৈরি করা হচ্ছে।
‎নাসির প্রধান নামের আর একজন বলেন, এমন কর্মকান্ডে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণœ হচ্ছে। আমরা দাবি জানাই, পরীক্ষা যেন নিজ প্রতিষ্ঠানের তত্ত¡াবধানে স্বচ্ছভাবে অনুষ্ঠিত হয়।
‎মোজাম্মেল হক বলেন, মাদ্রাসার সভাপতি আব্দুল রাজ্জাক ১২ লাখ টাকার বিনিময়ে একজনকে ঠিক করেছে। একজন নিয়োগে এতোগুলো টাকা কেন নিবে। আমরা চাই স্বচ্ছ ভাবে পরীক্ষা হয়ে মেধাবীকে মুল্যয়ন করতে।‎
মানববন্ধন শেষে অনিয়ম বন্ধ ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে গ্রামবাসী।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ