রূপগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা, শিশু সন্তানকে কুপিয়ে যখম

রূপগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা, শিশু সন্তানকে কুপিয়ে যখম
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃআবু কাওছার মিঠু ,রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে ঘাতক স্বামী। এসময় কুপিয়ে গুরুতর জখম করে ৫ বছরে শিশু সন্তান জান্নাতকে। গতকাল শনিবার ভোররাতে উপজেলার তেতলাবো এলাকায় ঘটে এ মর্মান্তিক ঘটনা। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে ঘাতক স্বামী নুরুজ্জামান আনিছ।

নিহত রোকসানা(৩০)বেগম বরগুনা জেলার আমতলী থানাধীন তারিকাটা এলাকার শাহজাহান হাওলাদারের মেয়ে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান,  ৯ বছর পূর্বে  বরিশাল সদর এলাকার নুরুজ্জামান আনিছের সাথে বিয়ে হয় রোকসানার। তাদের উভয়ের এটা ২য় বিয়ে।

তারা তেতলাবো এলাকার জনৈক জাহাঙ্গীরে দোতলা ভাড়াবাড়ীর উপর তলায় বসবাস করতো । নুরুজ্জমান চাকুরী করেন স্থানীয় একটি গার্মেন্টস কারখানায়।

কিছুদিন ধরে স্ত্রী রোকসানা মোবাইলে পরকীয়া প্রেমে আসক্ত হয়েছে এমন সন্দেহ করে আসছে স্বামী নুরুজ্জামান আনিছ। এনিয়ে গত বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে  ঝগড়া হয়।  এদিকে এর জের ধরে শনিবার ভোর ৫ টারদিকে ধারালো অস্ত্র নিয়ে এলোপাথারী কুপিয়ে হত্যা করে রোকসানাকে।  কুপিয়ে জখম করে ৫ বছরের শিশু জান্নাতকেও।  হত্যার পর ঘাতক নুরুজ্জামান আনিছ নিহতের ছোটভাই হাসানকে মোবাইলে ফোন করে জানান তার বোন হঠাৎ অসুস্থ হয়ে গেছে তাড়াতাড়ি বাসায় আসো। পরে ছোট ভাই হাসানসহ আশেপাশের লোকজন এসে ঘরের ভিতর মেঝেতে রোকসানার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। লাশের পাশে গুরুতর জখম শিশুকে তারা দেখতে পেয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরন করে।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ