শরীয়তপুরে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ সুমন তালুকদার
শরীয়তপুর সদর উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার রোধ ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা যুব সমাজের আয়োজনে বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, জেলা শহরের স্বর্ণঘোষ, চর পালং, রাজগঞ্জ, রাজগঞ্জ চৌরঙ্গী মোড়, ধানুকা, তুলাসার, মনোহর বাজার, হুগলী, শিল্পকলা, আমীনবাগ, পাকার মাথা আটং, বালুচরা, প্রেমতলা, শাবনুর মার্কেট, কোটা পাড়া ও বাসস্ট্যান্ডসহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে। এতে যুব সমাজ ধ্বংসের মুখে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেন তারা।

এসময় শরীয়তপুর সদর উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ শতাধিক যুবক মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সিজান মোল্লা, মিঠু হাওলাদার, সিফাত হাওলাদারসহ আরও অনেকে। বক্তারা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে সদর উপজেলার সকল মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ