শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মায়মনসিংহে প্রস্তুতি সভা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সুমন ভট্টাচার্য(ময়মনসিংহ):

আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৫ সুষ্ঠু ও শান্তি পূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে বুধবার (১০ সেপ্টেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম, সিটি কর্পোরেশনের প্রতিনিধি, সিভিল সার্জন অফিসের প্রতিনিধি, আনসার ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা। এছাড়া পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।বক্তারা বলেন, শারদীয় দুর্গোৎসব এখন শুধু হিন্দু সপ্রদায়ের নয়, এটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। ধর্মীয় স¤প্রীতির বন্ধন অটুট রেখে সকলের সহযোগিতায় এ উৎসবকে আনন্দমুখর ও সৌহার্দ্যমন্ডিত পরিবেশে উদযাপন করতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ