শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ‘বøক-এ’ এর চতুর্থ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম অফিসার রাশেদ বিন খালেদ জানান, সকাল ১১টা ১৪ মিনিটে আগুন লাগার খবর আসে। আগুন নেভাতে সেখানে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে যায় ১১টা ২০ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। এরপর ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনায় কারও হতাহত বা হাসপাতালের ভেতরে কারো আটকে পড়ার খবর পাওয়া যায়নি।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ