মো: রফিকুল ইসলাম :
শিশুদের স্বাস্থ্য সেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ শনিবার (২৯ নভেম্বর ) ঢাকায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে পুননির্মিত ও আধুনিকীকৃত কার্ডিয়াক ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এ আহবান জানান।
শেখ বশিরউদ্দীন বলেন , হাসপাতালের যান্ত্রিক সক্ষমতা প্রয়োজন কিন্তু যথেষ্ট নয়। প্রায়োগিক জ্ঞান , যান্ত্রিক সক্ষমতা ও মানবিক সক্ষমতার সমন্বয়ে আমাদের রোগীদের সেবা সেবাদানের মানসিকতা তৈরি করতে হবে। বাণিজ্য উপদেষ্টা বলেন , সরকার শিশু স্বাস্থ্য সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ। তিনি হাসপাতালের সকল ডাক্তার, নার্স ও কর্মকর্তাদের আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করে শিশুদের সর্বোচ্চ স্বাস্থ্য সেবা নিশ্চিত করার আহব্বান জানান।
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এর পরিচালক প্রফেসর ডা. মো. আবু জাফর, প্রফেসর ডা. মাহবুবুল হক ও প্রফেসর ডা. মোহাম্মদ মনির হোসেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, পুননির্মিত আধুনিক কার্ডিয়াক আইসিইউ ইউনিট চালু হওয়ায় দেশের জটিল ও জরুর হৃদরোগে আক্রান্ত শিশুদের জন্য বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে। এটি শিশু স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।