শ্রীপুরে বিদ্যুতের খুঁটির নিচে মিলল যুবকের লাশ

শ্রীপুরে বিদ্যুতের খুঁটির নিচে মিলল যুবকের লাশ
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সেলিম শেখ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক খুঁটির নীচ থেকে কাওসার হোসেন (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ময়মনসিংহ জেলার বাসিন্দা। রোববার (০৬ অক্টোবর) সকাল ৮টায় শ্রীপুর উপজেলায় প্রহলাদপুর ইউনিয়নের নিমুরিয়া গ্রামের স্থানীয় ইসলামিয়া মাদ্রাসার দক্ষিণ পাশে থেকে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে।

প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মোমেন জানান, গাজীপুর-কালিগঞ্জ সড়কের নিমুরিয়া এলাকার বৈদ্যুতিক খুঁটির নীচে ওই যুবকের মরদেহ পড়ে থাকে দেখে স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াহিদ মিয়া জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে যুবকের লাশ উদ্ধার করে। থানা পুলিশ, জেলা গোয়েন্দা (ডিবি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা মরদেহের পূর্ণ পরিচয় শনাক্তের কাজসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই যুবক বিদ্যুতের ট্রান্সমিটার চুরির উদ্দেশ্যে বৈদ্যুতিক খুঁটিতে উঠলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যেতে পারে। মরদেহের পাশ থেকে রশি এবং সেলাই রেঞ্জ উদ্ধার করেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ