শ্রীপুরে সাতখামাইর রেল ষ্টেশন চালুর দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ সেলিম শ্রীপুর ,(গাজীপুর) প্রতিনিধি

ঢাকা-ময়মনসিংহ রেল রুটের গাজীপুরের শ্রীপুর উপজেলার বন্ধ থাকা সাতখামাইর রেলস্টেশন চালু করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। এসময় তারা সাতখামাইর ষ্টেশনে পৃথক সময়ে ঢাকাগামী জামালপুর কমিউটার এবং মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেন আটকে এ কর্মসূচী পালন করে। সোমবার (২৩ জুন) মানববন্ধনে সাতখামাইর ও এর আশপাশের কয়েকটি এলাকার সকল শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

স্থানীয়রা জানান, ঢাকা-ময়মনসিংহ রেল রুটের শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর, ইজ্জতপুর, শ্রীপুর, সাতখামাইর এবং কাওরাইদ ষ্টেশন রয়েছে। ৫টি ষ্টেশনের মধ্যে শ্রীপুরের পরই সাতখামাইর ষ্টেশন অধিক গুরুত্বপূর্ণ। এ ষ্টেশন থেকে শ্রীীপুর উপজেলার বন্দরনগরী খ্যাত বরমী বাজার, লোহাই বাজার, টেপিরবাড়ী বাজার, টেংরা বাজারের ব্যবসায়ীরা তাদের ক্রয়কৃত পণ্য রাজধানী ঢাকায় আনা-নেয়ার জন্য ট্রেন ব্যবহার করতো। তাছাড়া সাতখামাইর ও এর আশপাশের গ্রামের শিক্ষার্থীরা উপজেলা সদরের শ্রীপুর সরকাররি কলেজ, জেলা শহর গাজীপুরের বিভিন্ন শিক্ষা পতিষ্ঠান এবং রাজধানী ঢাকায় নিয়মিত আসা-যাওয়া করতো। সাতখামাইর ষ্টেশন থেকে স্থানীয়রা রেলপথে রাজধানী ঢাকার সাথে যোগাযোগের প্রধান মাধ্যম রেলপথ। এ ষ্টেশন চালু থাকা অবস্থায় ষ্টেশন এবং আশপাশের বাজার জমজমাট ছিল। এক যুগেরও বেশি সময় যাবত (প্রায় ১৫ বছর) আগে ষ্টেশনের কার্যক্রম বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। এরপর গত ৭ বছর আগে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দেশের ৫৯টি বন্ধ রেলস্টেশনের সঙ্গে সাতখামাইর ষ্টেশনও চালু করা হয়। কিন্তু এক বছরের মাথায় এর কার্যক্রম আবারো বন্ধ করে দেওয়া হয়।

শ্রীপুর রেলওয়ে ষ্টেশন মাস্টার শামীমা আখতার জানান, সাতখামাইর রেল ষ্টেশন চালুর দাবীতে নেত্রকোনার মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেন ওই ষ্টেশনে সকাল ১০টা ২৬ মিনিট থেকে ১০টা ৩৭ মিনিট পর্যন্ত ১১ মিনিট এবং জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন সকাল সাড়ে ৯টা থেকে ৯টা ৪২ মিনিট পর্যন্ত ১২ মিনিট আটকে রাখা হয়। এতে করে ওই দুই ট্রেনের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। এলাকাবাসীর দাবীর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জানানো হয়েছে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ

বিজ্ঞাপন