সাঁওতালদের হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

শহিদুল ইসলাম খোকন(গাইবান্ধা):
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাহেবগঞ্জ বাগদাফার্ম এলাকার সাঁওতাল ও বাঙালি ভূমিহীনদের ভূমি ফেরতের দাবিতে বিক্ষোভ সমাবেশে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বুধবার দিনাজপুর -গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ সমাবেশ করেন সাঁওতাল স¤প্রদায়। বিক্ষোভ কারীরা আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের আল্টিমেটাম দেন।
স্থানীয় সুত্রে জানান, ২০১৬ সালের ৬ নভেম্বরের সাঁওতাল হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের বিচার এবং সদ্য পাশ হওয়া ‘ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা আইন ২০২৬’ অনুযায়ী বাগদাফার্ম এলাকার সাঁওতাল-বাঙালিদের ভূমি ফেরতের দাবিতে ১২ এপ্রিল রবিবার সমাবেশ চলছিল। এ সময় স্বপন, সাবু ও জাফরুলের নেতৃত্বাধীন একটি দল শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালায় বলে অভিযোগ সাঁওতালদের। হামলায় সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কে, সাধারণ সম্পাদক বিটিশ সরেন, নেত্রী শিউলী মার্ডি, লুকাস মুরমু এবং রিপন বেশরা জয় আহত হন। আহতদের মধ্যে শিউলী মার্ডি ও লুকাস মুরমু মাথা ও হাতে আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অন্যরা মারপিটের শিকার হলেও জখম হননি।
সংগঠনের নেতারা অভিযোগ করেন, শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের কর্মসূচি চলাকালে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে কর্মসূচি পন্ড করার চেষ্টা করা হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ২০১৬ সালের ঘটনার বিচারসহ বাগদাফার্মের বিতর্কিত জমি প্রকৃত মালিকদের ফেরত দেওয়ার দাবি জানান। সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কে জানায়, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা নিয়মিত শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ