সাংবাদিকদের সাথে মৌলভীবাজারের নবাগত ডিসির মতবিনিময়  

সাংবাদিকদের সাথে মৌলভীবাজারের নবাগত ডিসির মতবিনিময়  
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

 

 

মশাহিদ আহমদ, মৌলভীবাজার:

 

দায়িত্ব গ্রহনের প্রথম কার্য দিবসে জেলার প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইনে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: ইসরাইল হোসেন। রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুস সালাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ।

 

মৌলভীবাজারে কর্মরত সরকারী চাকুরীজীবিদের উদ্যোশে বলেন- সরকারী সকল আদেশ-নির্দেশ মেনে চলতে হবে। অফিস টাইম- ৯টা মানে, ৮টা ৫৯মি: ৫৯ সেকেন্ড। এর ব্যতিক্রম হবে না। আইনশৃঙ্খলা, চাঁদাবাজি, যানজট, শিক্ষা,স্বাস্থ্য,সংস্কৃতি, পর্যটন, উন্নয়ন সমস্যা ও সম্ভাবনা বিষয়ে জেলার চলমান নানা সমস্যা ও সম্ভাবনা,পর্যটন, মেডিকেল কলেজ, সিএনজি চালিত অটোরিকশার রেজিস্ট্রেশন নিয়ন্ত্রণ, হাওর ও নদী শাসনসহ নানা বিষয়ে কথা বলেন।

 

পরিচয় পর্ব শেষে বক্তব্য রাখেন- মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক ও দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক বকশি ইকবাল আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও এনটিভি জেলা প্রতিনিধি সৈয়দ উমেদ আলী, সিনিয়র সাংবাদিক ডা: ছাদিক আহমদ,মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, দৈনিক ইত্তেফাক জেলা প্রতিনিথি নজরুল ইসলাম মুহিব, রূপালী বাংলাদেশ এর নিজস্ব প্রতিবেদক, এম.শাহজাহান আহমদ, দৈনিক মানব জমিন পত্রিকার ষ্টাপ রির্পোটার মু.ইমাদ উদ-দীন, সাংবাদিক ইউনিয়ন এর জেলা সভাপতি মো: জাফর ইকবাল, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর প্রতিষ্টাতা ও বর্তমান সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, দৈনিক যুগান্তর জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, নির্যাতিত সাংবাদিক আব্দুল বাছিত খান প্রমুখ।

 

নবাগত জেলা প্রশাসক সবার মতামত গ্রহণ করেন এবং সকলের সম্মিলিত সহযোগিতা ও প্রচেষ্ঠায় জেলার সমস্যাগুলো চিহ্নিত করে তা থেকে উত্তোরণে কাজ করার প্রত্যায় ব্যক্ত করেন। চায়ের রাজ্য, প্রবাসী ও পর্যটন অধ্যুষিত,পাহাড়ি টিলা ও নদী হাওর বেষ্টিত প্রাকৃতিক সৌর্ন্দযের জেলার সকল সম্ভাবনা কাজে লাগিয়ে বয়ে চলা সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে সকলের সহযোগিতা চান।

 

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ