নিজস্ব প্রতিবেদক :
দৈনিক আমাদের কণ্ঠের ষ্টাফ রিপের্টার রোমানা রহমানকে প্রাণ নাশের হুমকি প্রাদান করেছে কতিপয় দুস্কৃতকারীরা। এ ঘটনায় রোমানা রহমান বাদী হয়ে রাজধানীর দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নং ৬২৩ তারিখ ১০/০৩/২০২৬ইং।
জানা যায়, একটি সংবাদ সংক্রান্ত জেড়কে কেন্দ্রকরে বিবাদী রনি (৪৫), নাদিয়া (৪২)সহ অজ্ঞাতনামা আরো একজন গত ৯ মার্চ রাত অনুমানিক ১১টার সময় রোমানার নদক্ষিণখান থানাধীন কাওলা বাসায় গিয়া অকথ্য ভাষায় গালিগালাজসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও খুন জখম করার হুমকি প্রদান করে। এ বিষয়ে রোমানা ও তার পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাই ভবিষ্যতে বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কায় থানায় সাধারণ ডায়েরী করে আইনের যথাযথ সহযোগীতা কামনা করছেন।
- দৈনিক আমাদের কণ্ঠ: প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম