সাগরে লঘুচাপের সম্ভাবনা, যেমন থাকবে আবহাওয়া

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদক:

আগামী ২৪ ঘণ্টার নিকটবর্তী সময়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। মঙ্গলবার (২৬ আগস্ট) বন্যা প‚র্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (বাপাউবো) এর দুপুর পৌনে ১টার সময় দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ময়মনসিংহ বিভাগের মনু ও ধলাই নদীসম‚হের পানি সমতল আগামী ২৪ ঘণ্টা বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে। খোয়াই নদীর পানি সমতল আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে।
বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপক‚লীয় নদীসম‚হে স্বাভাবিক জোয়ার বিরাজমান আছে, তবে আগামী তিন দিন স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ার বিরাজমান থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে কোনো উল্লেখযোগ্য বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি; তবে উজানে ভারতের মিজোরাম ও ত্রিপুরায় ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয় (উল্লেখযোগ্য আইজল (মিজোরাম) ৭৬ মিলিমিটার এবং কৈলাশহর (ত্রিপুরা) ৭৪ মিলিমিটার)। আগামী ৭২ ঘণ্টা (২৬ আগস্ট সকাল ৯টা থেকে ২৯ আগস্ট ৯টা পর্যন্ত) দেশের অভ্যন্তরে সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে এবং উজানে ভারতের মেঘালয়, আসাম ও ত্রিপুরা প্রদেশে মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রধান অববাহিকার তথ্য ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীসম‚হের পানি সমতল আগামী পাঁচ দিন স্থিতিশীল থাকতে পারে। গঙ্গা নদীর পানি সমতল আগামী পাঁচ দিন স্থিতিশীল থাকতে পারে; অপরদিকে পদ্মা নদীর পানি সমতল আগামী দুই দিন হ্রাস পেতে পারে ও পরবর্তী তিন দিন স্থিতিশীল থাকতে পারে।
সিলেট বিভাগের সুরমা ও কুশিয়ারা নদীসম‚হের পানি সমতল আগামী ২৪ ঘণ্টা হ্রাস পেতে পারে এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ