সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায়  ৩ মোটরসাইকেল আরোহী নিহত

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায়  ৩ মোটরসাইকেল আরোহী নিহত
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায়  ৩ মোটরসাইকেল আরোহী নিহত
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

আক্তারুল ইসলাম, সাতক্ষীরা :

সাতক্ষীরার বিনেরপোতায় ট্রাক চাপায় ৩ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৭নভেম্বর) সকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতার মেঘনার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার আকবর আলী গাজীর ছেলে আরিজুল গাজী (২৮), সাতক্ষীরা তালা উপজেলার শামসুর কবিরের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) ও একই উপজেলার সুজনশাহা গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম (৩৫)।

স্থানীয়রা জানান, ফজরের নামাজ শেষে রাস্তায় উপরে ৩ জন পড়ে থাকতে দেখে। তাদের ধারনা মটর সাইকেল আরোহীদের চাপা দিয়ে ট্রাক চলে যায়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামিমুল ইসলাম জানান, তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।ঘটনাস্থলে ট্রাক কোম্পানি আইসারের লোগো পড়ে থাকায় ধারণা করা হচ্ছে ট্রাক এবং মোটরসাইকেলের সংঘর্ষেই এই দূর্ঘটনা ঘটে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন ।

 

 

 

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ