সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক গ্রেফতার

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সাদুল্লাপুর প্রতিনিধিঃ

বিএনপি অফিস ভাঙচুরের মামলায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল শনিবার রাতে গাইবান্ধা পৌর শহরের ফকিরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, গত ২৬ অগাস্ট গাইবান্ধা জেলা বিএনপির অফিসে হামলা-ভাঙচুর এবং আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলার আসামি হিসেবে শহিদুল্লাহেল কবির ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

গ্রেপ্তার শহিদুল্লাহেল কবির ফারুক (৫০) সাদুল্লাপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের মৃত. নওশা সরকারের ছেলে। তিনি গাইবান্ধা শহরের ফকিরপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ