সাবেক এমপি সম্ভূর ঘনিষ্ঠ অর্পণার বিরুদ্ধে একাধিক মামলা ও সাধারণ ডায়েরির পাহাড়

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

শাহিন চৌধুরীঃ
আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার ছত্রছায়ায় থেকে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকুরি করা এক নারী নেত্রীর বিরুদ্ধে ভয়ংকর সব অভিযোগ এখন একে একে সামনে আসছে। বরগুনা ও কেরানীগঞ্জকেন্দ্রিক এই আলোচিত নারী নেত্রীর নাম অর্পণা সরকার মৌ। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন ধরে দুর্নীতি, অনিয়ম ও ভয়ভীতির রাজত্ব কায়েম করে রেখেছেন, অথচ অজ্ঞাত কারণে আজও একই প্রতিষ্ঠানে বহাল তবিয়তে রয়েছেন। সরেজমিনে অনুসন্ধানে জানা গেছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জড়িত একটি মামলায় অর্পণা সরকার মৌর বিরুদ্ধে সিআর মামলা নং ১১০০/২০২৫, ধারা ১৪৭/১৪৮/৩২৫/৩২৬/৩০৭/১০৯/৩৪ দন্ডবিধি রুজু রয়েছে। মামলার বিষয়টি স্থানীয় মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
দৈনিক আমাদের কণ্ঠ-এর অনুসন্ধানী টিম বরগুনায় গিয়ে একাধিক ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানতে পারে, বরগুনা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে অর্পণার নাম শুনলেই কর্মকর্তা কর্মচারীদের মধ্যে চাপা আতঙ্ক নেমে আসে। এলাকাবাসীর অভিযোগ আওয়ামী লীগের সময় তার দাপটে আমরা কোণঠাসা হয়ে পড়েছিলাম, এখনও সেই ভয় কাটেনি। গ্রামের একাধিক বেক্তি বলেন,আমাদের সকলের কাছে অর্পণা বিবাহিত আমাদের জানামতে তার স্বামী তপন সরকার।কিন্তু অর্পণা একাধিকবার একেক জনকে গ্রামে এনে নতুন স্বামী বলে পরিচয় করিয়ে দিতেন, আমাদের হিন্দু ধর্মে কারও একাধিক স্বামী কাম্য নয়। অভিযোগ আরও গুরুতর অর্পণার ভাই শৈলেন সরকার রহস্যজনকভাবে নিজ গ্রামের বরগুনা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে ডেপুটি জেনারেল ম্যানেজারের পিয়ন পদে কর্মরত থেকে বিদ্যুৎ মিটার ও বড় প্রকল্পের কাজে অস্বাভাবিক প্রভাব বিস্তার করে আসছেন। স্থানীয় ইলেকট্রিশিয়ানরা নাম প্রকাশ না করার শর্তে জানান,একদিকে অফিসের ক্ষমতা, অন্যদিকে অর্পণার রাজনৈতিক দাপট আমরা সম্পূর্ণ অসহায়।
পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের একাধিক কর্মকর্তা প্রশ্ন তুলেছেন একজন সাধারণ কম্পিউটার অপারেটর এত অদৃশ্য শক্তি কোথা থেকে পায়? ঢাকায় বসে সে কীভাবে বরগুনার সব খবর নিয়ন্ত্রণ করে, অভিযোগ রয়েছে, ভয়ভীতি ও হুমকি দিয়ে কাজ আদায়ই ছিল অর্পণার প্রধান কৌশল।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র দাবি করেছে, সাবেক আওয়ামী লীগ এমপি ধীরেন্দ্র দেবনাথ সম্ভূর ঘনিষ্ঠতার কারণেই অর্পণা রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। এদিকে, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ কেরানীগঞ্জের আবদুল্লাহপুর জোনাল অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত অবস্থায় অর্পণার দুর্নীতির তথ্য প্রকাশ্যে আসার পর থেকেই তিনি মরিয়া হয়ে উঠেছেন বলে অভিযোগ। সাংবাদিক ও সাধারণ নাগরিকদের বিরুদ্ধে শ্লীলতাহানি ও মানহানির মামলা দেওয়ার হুমকি প্রকাশ্যে দিয়েছেন বলে একাধিক অভিযোগ উঠেছে।
গত ১৩ জানুয়ারি ২০২৬ তারিখে দৈনিক আমাদের কণ্ঠ অনলাইন পোর্টালে প্রকাশিত প্রতিবেদন (ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর অর্পণা ও সুকাশের নামে ভয়ংকর অভিযোগ) এর পর থেকেই অর্পণার ফেসবুক আইডি থেকে অশালীন, কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য ও ভিডিও পোস্ট করা হয়। এর পরিপ্রেক্ষিতে পত্রিকা কর্তৃপক্ষ কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করে পল্লী বিদ্যুৎ বরাবর অক্তি অভিযোগ দায়ের সহ আইসিটি আইনে মামলার প্রস্তুতি গ্রহণ করে, যা বর্তমানে প্রক্রিয়াধীন।
এছাড়া ২১ জানুয়ারি একই শিরোনামে পুনরায় প্রতিবেদন প্রকাশ করা হয়। অভিযোগ রয়েছে, জিনজিরা সদর দপ্তরের ভেতরে খন্দকার মো. মিরাজ নামের এক ব্যক্তিকে অর্পণা পেছন থেকে গতিরোধ করে বিদ্যুৎ মিটার সংযোগের বিষয়ে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং শ্লীলতাহানির মামলা দেওয়ার হুমকি দেন। এ ঘটনায় মিরাজ কেরানীগঞ্জ মডেল থানায় জিডি নং ১৫৮৫ দায়ের করেন। মিরাজ দৈনিক আমাদের কণ্ঠ-কে বলেন,অর্পণার মতো মানুষ কেরানীগঞ্জবাসীর জন্য অভিশাপ। আওয়ামী লীগের সময় চেয়ারম্যানের নাম ভাঙিয়ে কাজ বাগিয়ে নিয়েছে, এখনও সেই পুরনো কৌশলেই চলছে। এছাড়াও ব্যক্তিগত সুবিধা না পেয়ে ২৮/০৫/২০২৫ তারিখে মো. কামাল হোসেনের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা দায়ের করার অভিযোগও উঠেছে।
উল্লেখিত বিষয়ে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর জেনারেল ম্যানেজার মো. খালেদুর রহমানের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, আপনাদের প্রত্রিকায় খবর প্রকাশের ও আমাদের বরাবর অভিযোগ দেয়ার পর একটি তদন্ত কমিটি গঠন করে বিআরইবিতে প্রেরন করা হয়েছে। এবং আমরা কেরানীগঞ্জ বাসীদের স্বচ্ছ ভাবে বিদ্যুৎ সেবা দিয়ে আসছি এবং ভবিষ্যতেও আরও ভালো সেবা দিয়ে যাবো। আমাদের ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এ কোন রাজনীতি চলবে না। আমরা বাংলাদেশ সরকারের নির্দেশে জনগনের দারে দারে সেবা প্রদান করি। #

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ