সিদ্ধিরগঞ্জে সাত মাদক কারবারিসহ গ্রেফতার-১১

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একদিনে পৃথক অভিযানে মাদক কারবারি, চুরি ছিনতাইয়ের অভিযোগে এগার আাসামিকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। ৩০ জানুয়ারি দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ বিহারী ক্যাম্প ও মিজমিজি কান্দাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এই এগারজন মাদক কারবারি ও ছিনতাই কারিদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল ৩০ জানুয়ারি রাত ২০.১৫ ঘটিকায় সিদ্ধিরগঞ্জ থানাধীন বিহারী ক্যাম্প ও সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি কান্দাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এই অভিযানে ০৭ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীদের আটক করা হয়। আটককৃতরা হল- মোঃ সাইফুল ইসলাম (৩০), আব্দুল রাজি (২৭), মোঃ হিরণ (২৫), শ্যামল (২৭), শিপন মিয়া (৩৮), মোঃ রাহাত (২০) ও মোসাঃ নাজনীন (৩৫)।
পরে গ্রেফতারকৃতদের হেফাজত হতে মাদক বিক্রয়ের নগদ ৩৯,০০০/- টাকা,৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০ পুড়িয়া হেরোইন এবং ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নিজেদের হেফাজতে মাদকদ্রব্য রাখায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি নিয়মিত মামলা রূজু করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে ইতিপূর্বেও মাদকের মামলা রূজু রয়েছে বলে জানায় পুলিশ।
একই দিনে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি এলাকার তালতলার শাহী মসজিদের সামনে চুরির ঘটনায় জড়িত ৪ জন চোরকে আটক করা হয়। আটককৃতরা হল, ইয়াসিন(১৮), মোঃ মাফুজ(১৮), মোঃ সাকিবুল হাসান(১৬), এবং আসাদুল ইসলাম শান্ত(১৮)। পরে তাদের চুরি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। #

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ