সিরাজগঞ্জ পৌর শহরের কাটাখালি খাল সংস্কারের দাবিতে মানববন্ধন  

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

রেজাউল করিম খান, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ পৌর শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া  ঐতিহ্যবাহী কাটাখালি খাল সংস্কারের দাবিতে জাহান আরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে  মানববন্ধন অনুষ্ঠিত হয়।  সোমবার বেলা ১১ টার দিকে পৌর শহরের কাটাখালি পাড়ে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, ঐতিহ্যবাহী জাহান আরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার ছানোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ  জহুরুল ইসলাম।

উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।

এসময় এ মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র  আন্দোলন সিরাজগঞ্জ  জেলা শাখার ছাত্র নেতা মুনতাসির রহমান মেহেদী, সজিব সরকার, নবম শ্রেণীর ছাত্রী খুরশিদ জাহান প্রভা, অধরা সরকার প্রমুখ। এসময়ে

জাহান আরা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক টি এম আসলাম উদ্দিন, সহকারী শিক্ষক সঞ্জয় কুমার গৌর, মাওলানা ভাসানী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সিরাজ উদ্দিন,প্রমুখ

 

প্রধানঅতিথির বক্তব্যে বাচ্চু বলেন সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র এ কাটাখালটি অবস্থিত।  প্রায় ৪ চার যুগ ধরে  খালটি সংস্কারের অভাবে যত্রতত্রভাবে  ময়লা ফেলায় পরিবেশ দূষিত হচ্ছে। এক সময় শহরের  এ কাটাখালটি ব্যস্ত নৌ-পথ হিসেবে ব্যবহার করা হত। চলাচল করতো  ছোট-বড় নৌকা, লঞ্চ মালবাহী পাটের নৌকা।

স্বাধীনতার পরে লঞ্চ চলাচল ও অচল হয়ে যায়। তবে ১৯৭৩-৭৪ খ্রিঃ পর্যন্ত কাটা খালটিতে বড় নৌকা ও চলাচল করতো । আশির দশক থেকে যখন নদীতে ঘের দিয়ে মাছ চাষ শুরু হয় তখন থেকেই নৌকা চলাচল সম্পূর্র্ণ বন্ধই হয়ে যায় ।খালটির পানি দূর্গন্ধ ও ময়লা আবর্জনায় ভরে উঠলেও যুগের পর যুগ ধরে তেমন সংস্কার করা হয়নি। যা করা হয়েছে তা মাত্র লোক দেখানো  সংস্কারের নামে  এই কাটাখালি থেকে কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে, প্রকৃতভাবে  পরিস্কার বা সংস্কার করা হলে খালটি তার হারানো ঐতিহ্য ফিরে পেতে পারে ।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ