সুমন ভট্টাচার্য ঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোট প্রচারণা কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৭ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিপিডি অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সহকারী রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারগণ এবং জেলার বিভিন্ন দপ্তরের দপ্তরপ্রধানরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা সকলের সম্মিলিত সহযোগিতায় একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ