মোহাম্মদ সালাউদ্দিন (সোনারগাঁও)ঃ
নারায়ণগঞ্জ-৩ আসনে হুমকির ভিডিও ভাইরাল, আতঙ্কে সাধারণ ভোটার আসন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৩ আসন (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) এলাকায় হুমকিমূলক বক্তব্যের অভিযোগে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী প্রচারণাকালে সোনারগাঁ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিনের একটি হুমকিমূলক বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারি শুক্রবার বিকেল ৪টার দিকে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছোট সাদিপুর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় নিজাম উদ্দিন তার বক্তব্যে বলেন, ধানের শীষ প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীকে ভোট দিলে নির্বাচনের পর কাউকে রেহাই দেওয়া হবে না। ওই বক্তব্য মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে ভিডিওটি দ্রæত ভাইরাল হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সাধারণ ভোটারদের মধ্যে ভয় ও উৎকণ্ঠা বেড়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
ভোটারদের একাংশ জানান, এ ধরনের হুমকিমূলক বক্তব্য সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করছে এবং স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টি করছে। অনেক ভোটার নিজেদের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন। এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে নির্বাচন সংশ্লিষ্ট সচেতন মহল মনে করছেন, ভাইরাল ভিডিওসহ হুমকির অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। তারা নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রæত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ