সোনারগাঁওয়ে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সোনারগাঁও (নারায়ণগঞ্জ)প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে বীর মুক্তিযোদ্ধা তোবারক হোসেন স্মৃতি সংঘের উদ্যোগে তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পুরস্কার বিতরণ করা হয়। সোনারগাঁও পৌরসভার ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে পড়–য়া ৫৭ জন শিক্ষার্থী এতে অংশ নেয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ১০ জন ট্যালেন্টপুলে এবং ১০ জন সাধারন সর্বমোট ২০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা তোবারক হোসেন স্মৃতি সংঘের সভাপতি শফিকুল ইসলাম শিপ্লুর সভাপতিত্বে কোষাধ্যক্ষ ও তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহফুজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আনোয়ার হোসেন আনু, মোহাম্মদ ফরিদ হোসেন, মোঃ বদরুল আলম চন্দন, মোঃ কামাল হোসেন, সহ-সভাপতি সুমন কবির, সাংবাদিক মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দিন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তোবারক হোসেন স্মৃতি সংঘের সদস্য মো. ইভান, তোফাজ্জল হোসেন, তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিনা আক্তার, ইমরান মিয়া, রাবেয়া আক্তারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবক এবং বীর মুক্তিযোদ্ধা তোবারক হোসেনের পরিবারের সদস্যবৃন্দ।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ